👁 129 Views

মহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এমপি ফজলে হুদা বাবুল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও গাছের চারা তুলে দেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *