
স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই পলাতক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন। দুপচাঁচিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিদুল সরদারের ছেলে শিমুল সরদার (৩৬) এবং ধোকরকলা গ্রামের রুবেল প্রামাণিকের ছেলে রিপন প্রামাণিক (২৭)।
তাঁরা দুজনই ডাকাতি মামলার পলাতক আসামি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলায় পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, দুপচাঁচিয়া থানাধীন ইসলামপুর খানাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মুক্তার (৪০), তিনি মৃত আহাদ আলীর ছেলে। অপরজন আদমদীঘি থানার চাঁপাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, তিনি মৃত ছলিম উদ্দিনের ছেলে।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসিরুল ইসলাম জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।