
সিরাজগঞ্জ প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক। বিকল্প সড়ক না থাকায় প্রতি ঈদেই এখানে চাপ বাড়ে। তবে এবার সমন্বিত ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের কারণে এখন পর্যন্ত স্বস্তির ঈদযাত্রার আভাস পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের গুরুত্বপূ
বাস-ট্রাকের ছাদ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে নাড়ির টানে ঘরে ফিরছেন মানুষ। সবার গন্তব্য প্রিয়জনের সাথে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করা।
একাধিক যাত্রীরা জানান, আগের বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন তারা। দীর্ঘ ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারায় যানবাহন চালক ও যাত্রীরা উভয় খুশি।
সিরাজগঞ্জ যমুন সেতুর টোল প্লাজা এলাকায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও দ্রুত টোল আদায় করার কারণে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। ত্রুটিপূর্ণ যানবাহন দ্রুত সরাতে অতিরিক্ত রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “দীর্ঘ সময়ের ছুটি। যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কে। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।