👁 140 Views

বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব প্রতিপাদ্য নিয়ে বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পল্লীশ্রী এর সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, বিএমডিএ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সমাজসেবাঅফিসার রাজিউল ইসলাম, সমবায় অফিসার হাফিজুর রহমান, বীট অফিসার মহসিন আলী, দারিদ্র বিমোচন অফিসার মাহফুজা বেগম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, পল্লীশ্রীর প্রতিনিধি মমতাজুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান। এ সময় উপস্থিত কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *