👁 522 Views

পলাশবাড়ীতে পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ পল্লী সবুজয়ান কর্মসূচির আওতায় হেড অফিস কর্তৃক পল্লী সঞ্চয় ব্যাংক পলাশবাড়ী শাখা আয়োজনে বৃক্ষরোপন ও গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের ২৫ জন গ্রাহকদের গাছের চারা বিতরণ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলাম বুলবুল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান,মহিলা বিষয় কর্মকর্তা শাহানাজ আকতার,একাডেমি সুপারভাইজার আলমগীর হোসেন,জেলা আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রনি কিশোর রায়, শাখা ব্যবস্থাপক আল আমিন সরকার উপস্থিত ছিলেন।