👁 210 Views

 বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা সেনবাগের আবুল বাশারের মৃত্যু,পরিবারে শোকের মাতম

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি  ইরানে যুক্তরাষ্ট্রে ও ইসরায়েলের হামলার জেরে ইরান কর্তৃক কাতারে ক্ষেপনাস্ত্র হামলায় সে দেশে কর্মরত বাংলাদেশী শ্রমিক সেনবাগের মোঃ আবুল বাশার আতঙ্কে গত ৫ মার্চ ১৫ রমজান স্ট্রোক করার পর দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২০  মার্চ ঈদের দিন কারে চি কিৎসাধীন অবস্থায় সে দেশের একটি হাসপাতালে মারা যায় ।  তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
 মৃত আবুল বাশার সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউপির সাদেকপুর গ্রামের নজীর মাস্টার বাড়ির মৃত কামরুজ্জামানের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
সোমবার দিবাগত মঙ্গলবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে আবুল বাশারের কফিনবাহী মরদেহ   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে পরিবারের লোকজন তার কফিনবাহী মরদেহ গ্রহন করে।সকালে এ্যাম্বুলেন্স যোগে কফিন বাহী মরদেহ সেনবাগের গ্রামের বাড়িতে পৌছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম।
এরপর মঙ্গলবার সকাল ১০ টার সময় সেনবাগের কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *