
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিংকেজ জোরদার সভা অনুষ্ঠিত। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ফুলবাড়ী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও লিংকেজ নিশ্চিত করার লক্ষ্যে ফুলবাড়ীতে একটি সচেতনতামূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি-এর ‘(সমান আওয়াজ)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করছে ঈড়ধফু ওহংঃরঃঁঃব ও এষড়নধষ অভভধরৎং ঈধহধফধ (এঅঈ)
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করতে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে সিএসও সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুব নেতা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।