
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে বিরল পৌরশহরের বিভিন্ন সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ রেজাউল ইসলাম।
এসময় প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রকৌশলী মোঃ মমতাজুর রহমান মিন্টু, অন্যতম সদস্য কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।