👁 295 Views

মধুখালীতে আগুনে বসতঘর ও গরু ছাগল পুড়ে ছাই

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৪ মার্চ ২০২৬খ্রি. বুধবার : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন ডুমাইন গ্রামের পূর্বপাড়া নীলির মাঠে অবস্থিত মিঠুন শেখের বসত ঘর ও ৩ টি গরু কয়েকটি ছাগলসহ সব পুড়ে ছাই হয়েগেছে। এতে দিশেহারা মিঠুন শেখের পরিবার।
রোববার দিবাগত রাত পৌনে দশটায় এ আগুনের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে লাকড়ি থেকে আগুন লাগতে পারে।
মিঠুন শেখ একমাত্র উপার্জনশীল ব্যক্তি পরিবারের । সে একজন ভ্যান চলক। তার বাবা নেই। পুরো পরিবারটাই মিঠুর উপর নির্ভরশীল। বসবাস এর ঘরটাও পুরোটা একদম ছাই হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার। ভাগ্যের কী নির্মম পরিহাস! সামনে খুশির ঈদ, যখন সবাই আনন্দ-উৎসবের প্রস্তুতিনিচ্ছে, তখন মিঠু শেখের পরিবারটি খোলা আকাশের নিচে। এক ভয়াবহ অগ্নিকান্ডে তাদের শেষ সম্বলটুকুও পুড়ে ছাই হয়ে গেছে।
ঘরের আসবাবপত্র থেকে শুরু করে আয়ের একমাত্র উৎস গরু-ছাগল সবই এখন কেবলই স্মৃতি। তারা ঘরহীন, সম্পদহীন। মিঠু শেখের স্ত্রী, বৃদ্ধা মা এবং ছোট ছোট সন্তানদের চোখে এখন কেবলই অনিশ্চয়তা আর কান্নার ছাপ। যে শিশুদের মুখে ঈদের হাসি থাকার কথা ছিল, আজ তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। মিঠুন শেখ সারা জীবন উপার্জন করে সংসার সাজিয়ে ছিলেন সেটি এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। মিঠুন শেখের আর কিছুই থাকলো না। এমনই কথা বলছেন স্থানীয় সাধারণ জনগন। তারা দেশের বিত্তবান, জন প্রতিনিধি, সরকারের কাছে আকুল আবেদন মোহাম্মদ মিঠুন শেখের পরিবারের পাশে যেন সাহায্যর হাত বাড়িয়ে দেন।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মোল্যা জানান, রোববার দিবাগত রাত অনুমানিক পৌনে দশটার দিকে মিঠু শেখের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। মধুখালী ফায়ার সার্ভিস এর একটি দল আসার আগেই ওই পরিবারটির আগুনে পুড়ে ছাই।
অগ্নিকান্ডের খবর পেয়ে সোমবার দুপুরে স্থানীয় ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াছ মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ব্যক্তিগত ভাবে ৫হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন এবং সরকারি ভাবে ক্ষতিগ্রস্থদের অনুদানের আশ^াস প্রদান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *