👁 384 Views

ফুলবাড়ী ব্যাটালিয়ানেরঅধীনস্থ ৪টি বিওপি কর্তৃক  বাংলাদেশীযৌন উত্তেজক সিরাপ আটক।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি  :;  ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১লক্ষ ৩৩ হাজার ৩৫০টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

গত০৩ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী, তাজপুর বিওপি, কাটলা এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮শত ৮৯বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ১লক্ষ ৩৩হাজার ৩৫০ টাকা।

২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ-জামান পিএসসি এক প্রেস  বিজ্ঞপ্তিতে ঘটনারসত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের  জানান  ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *