👁 384 Views

রিয়াদ-এ প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলুঘাটি অনুষ্ঠান।।

রিয়াদ সৌদিআরবঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বগুড়ার ঐতিহ্যবাহী “আলুঘাটি” ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান এবং সহ-সভাপতি মোঃ মাহফুজার রহমান চঞ্চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ এ কে এম গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান। এছাড়াও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও প্রবাসী বগুড়া জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ফিরোজ আহমেদ নয়ন বলেন, বগুড়া জেলা বিএনপি সব সময় প্রবাসী নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জ ও কষ্টের মধ্যেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রবাসে বসেও দেশের রাজনীতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং দলের আদর্শকে ধারণ করে কাজ করি। বগুড়া জেলা বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবে এবং সকলকে সাথে নিয়ে শক্তিশালী একটি সংগঠন গড়ে তুলবে।

অনুষ্ঠানের শেষে বগুড়ার ঐতিহ্যবাহী “আলুঘাটি” পরিবেশনের মধ্য দিয়ে এক আনন্দঘন নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *