👁 343 Views

কুড়িগ্রামে বিজিবির অভিযানে গত ২৪ ঘণ্টায়  ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত এসব অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, বিভিন্ন প্রকার বীজ ও কসমেটিকসসহ নানা ধরনের অবৈধ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,
“সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *