👁 469 Views

আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অেিটারিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথি ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।
অনুষ্ঠানে কলেজ,মাধ্যমিক ও কারিগরি, মাদরাসা পর্যায়ে ক, খ,গ গ্রুপ ভিত্তিক নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষকসহ হামদ-নাত, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে ৩২ ইভেন্টে বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা বিকাশে গুরুত্পূর্ণ ভুমিকা রাখে। তিনি শিক্ষকদের নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করে বলেন, নতুন প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও আন্তরিক হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *