👁 147 Views

বোদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত সারাদেশের ন্যয় বোদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে|

সোমবার (০৬ জুলাই) সকালে বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়| র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ সহ সুফলভোগীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্তকর্তা আওলাদ হোসেন, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদন সম্পাদক হুমায়ুন কবির লায়ন, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা সোলায়মান আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ|

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন উদ্যোক্তা খাতে ২০ জন ব্যক্তির মাঝে ২০ লক্ষ টাকার ঋণ বিতরণ সহ গাছের চারা বিতরণ করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *