👁 266 Views

নওগাঁয় পরিবহন আইনে হত্যা মামলায় একজন গ্রেপ্তার 

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে সড়ক পরিবহন আইনে হত্যা মামলায় মো. আতোয়ার রহমান (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার পূর্বরাত ১টার দিকে নওগাঁর সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আতোয়ার রহমান নওগাঁ সদর থানার চকদৌতল গ্রামের মো. আজিজার রহমানের ছেলে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ জয়পুরহাট এর একটি আভিযানিক দল বুধবার পূর্বরাত ১টার দিকে নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চলতি বছরের ৩০ জুলাই তারিখে দায়েরকৃত নওগাঁ জেলার সদর থানার সড়ক পরিবহন আইন ২০১৮ এর হত্যা মামলার আসামী আতোয়ার রহমানকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *