
পটুয়াখালী প্রতিনিধি।। ভূমি দস্যু আকবর খাঁন ও নজরুল খাঁনদের কাছ থেকে পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে পটুয়াখালীন দশমিনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার শেষ বিকালে উপজেলার পশু হাসপাতাল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- লাল মিয়া হাওলাদার, নাসির, সেলিম গাজী, জালু সিকদার, হালেম সিকদার, মজিবর খান, বেল্লাল ভূইয়া, ফরিদা বেগম, ইউনুছ মৃধা, জাকির মৃধা, অসিম গাজী, সুজন মৃধা ও সজিব মৃধা সহ এলাকার প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, আকবর খাঁন ও নজরুল খাঁনরা ভূমি দস্যু। তারা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছেন দীর্ঘদিন যাবৎ। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে শারিরীক নির্যাতন করে। আমাদের জমি দখল করতে পায়তারা চালান আকবার খান গংরা। আমাদের পৈত্রিক সম্পত্তি তারা নিজের দাবী করেন। ###