
ভালুকা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল ঘোষিত ১৭ সদস্যের ওই কমিটিতে মো. রিয়াদ পাঠানকে সভাপতি মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সময়ে ভালুকা পৌর ছাত্রদলেরও ১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিরও অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের যৌথ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ দুই কমিটির অনুমোদন দেয়া হয়।
উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন, শরীফ হাসান। সহসভাপতি করা হয়েছে মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেনকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খান। সহসাধারণ সম্পাদক হয়েছেন মো. সিফাত মিয়া ও আল নাহিয়ান দ্বীপ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. জাহিদ হাসান প্রান্তকে। দপ্তর সম্পাদক হয়েছেন মো. জাহিদ হাসান এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. ফয়সাল মল্লিক।
ভালুকা পৌর ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মিয়াদুল হক খানকে (মিয়াদ) এবং সদস্যসচিব করা হয়েছে ইমরুল হাসান কায়েসকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহিদ আল হাসান (মৃদুল)।
পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. সাব্বির হোসেন, হিমেল মণ্ডল, রেজাউল ইসলাম মানিক, মো. মাসুদ রানা, রিয়াজ উদ্দিন রিয়েল, নোহা তালুকদার, আহসান উল্লাহ খান তায়েব, আশিকুর রহমান নূর, রবিউস সানী ও কাজী তুষারুল ইসলাম সোহাগ। সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) করা হয়েছে মোহিদ লাল দাস মানিককে। সদস্য হিসেবে রাখা হয়েছে শাহরিয়ার অলিউল্লাহ অনন্ত, মেহেদী হাসান সাইম ও মো. সাব্বির মোল্লাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে বলা হয়েছে।