👁 168 Views

পাইকগাছায় ৫৫ তম শ্রীকৃষ্ণের রাস মিলন মেলা সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় লতার কাঠামারী ৫৫ তম শ্রীকৃষ্ণের রাস মিলন মেলা সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কাঠামারী বাজারে রাস মিলন মেলা অফিসে মেলা পরিচালনা কমিটির সভাপতি অমিত বিশ্বাসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম গাজী, সাবেক সাধারন সম্পাদক আবু মুছা সরদার, উপজেলা যুব দলের সদস্য সচিব ইমরান সরদার, ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি হারুনর রশীদ মোড়ল, ইউপি সদস্য পুলোকেশ রায়, সাবেক প্রধান শিক্ষক কালিদাস রায়, সাধনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সনজিত সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমারেশ মন্ডল, বাজার কমিটির সভাপতি মনিরুল বিশ্বাস, দূর্গা মন্দির কমিটির সভাপতি জগোদিশ মন্ডল, ব্যাংকার দিনেশ গাইন, মোঃ মিঠু সরদার, সুজিত বিশ্বাস, খোকন গাজী, আলমগীর হাওলাদার, সিরাজুল গাজী, আলামিন সরদার, বিনয় সরকার, দেবব্রত শীল, নিখিল সরকার, সুদর্শন বালা, বাবলু গোলদার, স্বপন সরকার, উত্তম রায় ও সৌমেন সরকার। সভায় বক্তারা রাস মিলন মেলা উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে করতে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।