👁 140 Views

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের ২০২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারি অধ্যাপক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কলেজের গভর্ণিং বর্ডির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রার্থী মো. আনারুল ইসলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুর রহমান বিদ্যুত, হানিফুল ইসলাম হানিফ, সহকারি অধ্যাপক রেজাউল করিম, সহকারি অধ্যাপক রুশমত আরা, বিদায়ী শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিতু প্রমুখ।
ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহিন আকতার জানান, আমাদের প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে চলতি ২০২৬ সালে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে মোট ৪৫ জন শিক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আগামী ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে , পরীক্ষার্থীরা আশানুরুপ ফলাফল অর্জন করবেন বলে আমি কলেজের ম্যানেজিং কমিটি বিশ^াস করে। সবশেষে দোয়া পরিচালনা করেন কলেজের গভর্ণিং বর্ডির সদস্য ও অভিভাবক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

মো. আবু মুছা স্বপন
০১৭৩৫-০৭২৫৩২
তারিখ- ২৮-০৬-২৬

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *