👁 121 Views

সিরাজগঞ্জের ছয়টি আসনের  ৫টিতে বিএনপি ১টিতে জামায়াত বিজয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনগুলোর মধ্যে- সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর উপজেলা) নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার

৬ ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহিনুর আলম পেয়েছেন ১লাখ ৮ হাজার ৮শত ১৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৭ হাজার ৭শত ৯৮ভোট।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী হয়েছেন।বেসরকারি ফলাফলে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ৯৯৩ পোস্টাল ভোটসহ ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৫৭ হাজার ৬২৮ ভোট।

সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৫৯৪ ভোট।

সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম পেয়েছেন ১লাখ ৬ হাজার ৮০৫ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ২৮ হাজার ১৮৪ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড.এম.এ মুহিত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী এস.এম.সাইফ মুস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮শত ৮৪ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৬৭ হাজার ৬২৪ ভোট।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা  মো. আমিনুল ইসলাম বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

উল্লেখ্য,সিরাজগঞ্জের ৬টি আসনে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী জামানত বাতিলযোগ্য ভোট পেয়েছেন। এছাড়াও প্রতিটি আসনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *