👁 203 Views

ধোবাউড়ায় সেলপ প্রোগ্রাম পরিদর্শনে উপজেলা সমবায় অফিসার

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সেলপ প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা সমবায় অফিসার জনাব কামরুল হুদা। সোমবার (১৭ আগস্ট) তিনি সেলপ প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সেলপ প্রোগ্রামের জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, সিনিয়র অফিসার (পিটি) মোস্তাফিজুর রহমান সজল এবং অফিসার মাকসুদা শাহী। এ সময় তারা সেলপ প্রোগ্রামের চলমান কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে উপজেলা সমবায় অফিসারকে অবহিত করেন। পরিদর্শনকালে উপজেলা সমবায় অফিসার কামরুল হুদা সেলপ প্রোগ্রামের কার্যক্রমের প্রশংসা করেন এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমবায়ভিত্তিক উদ্যোগ ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি কার্যক্রমের মানোন্নয়ন ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সেলপ প্রোগ্রামের কর্মকর্তারা ভবিষ্যতে কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *