👁 486 Views

ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হযেছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১ সেপ্টেম্বর সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সাবেক এম.পি সামসুজ্জোহা খানের নেতৃত্বে উপজেলা প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে জেলা পরিষদের ডাক বাংলোতে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম নায়েক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালার সঞ্চালনায় জেলা পরিষদ ডাক বাংলো অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি ইব্রাহীম হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে এবং কিডনী রোগে আক্রান্ত উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ এর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান (ডবল টাইটেল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *