👁 454 Views

ঘোড়াঘাটে ৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

 

ঘোড়াঘাট প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে আটককৃতদের হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবদুল আল মামুন কাওসার শেখ তাদের কারাদ- দেন।

৫ জনের মধ্যে ৪ জনের ৬ মাস করে ও একজনের ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়। কারাদ-প্রাপ্ত মাদক সেবীরা হলো -মোঃ শাকিল মিয়া (২৬) পিতা মোঃ হেলাল উদ্দিন, গ্রাম মরিচা, সবুজ (২৫) পিতা বাহার উদ্দিন, গ্রাম বিরাহিম পুর, জয়নাল আবেদীন (৩৬) পিতা হানিফ উদ্দিন গ্রাম রামেশ্বরপুর, শাহিন আলম পিতা আবু তাহের মন্ডল, গ্রাম বিরাহিমপুর,।

এদের প্রত্যেকের ৬ মাস করে কারা বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মোঃ কবিরুল ইসলাম (২৫) পিতা কহিনুর ইসলাম, গ্রাম বলাহার, ৭দিন বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তাদের গ্রেফতার করে পুলিশ।

অভিভাবকদের অভিযোগ, মাদকের সহজলভ্যতা তরুণদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। অনেক পরিবার সন্তানদের গতিবিধি নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রি, সরবরাহ বা সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন বলেন, “মাদক একটি সামাজিক ও আইনগত সমস্যা। মাদক প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *