👁 334 Views

লক্ষণপুর কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ ২৫ জুন ২০২৬ ইং তারিখে সৈয়দপুর লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি মোঃ মেহেদী হাসানের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অধ্যক্ষ রেজাউল করিম রেজার সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: আ.ফ.ম সাইদুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি প্রধান মোঃ সাইদুল ইসলাম, মোছাঃ আফরোজা বেগম, মৌলভি মমিন উদ্দিন, অভিভাবকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত বিদায় অনুষ্ঠানে বেশ কিছু ছাত্র-ছাত্রী আবেগঘন বক্তব্য রাখেন, যা সবাইয়ের মন ছুয়ে যায়। উক্ত বিদায় অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *