
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি ; ২৯ বিজিবি সূত্রে জানা যায়, আজ ২০ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশী মদ এবং ১হাজার ৯শত৪৫পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটি আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২ লক্ষ ৬শত টাকা।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।