👁 311 Views

ফেনীতে আ.লীগের ঝটিকা মিছিল : ছাত্রলীগকর্মী কারাগারে

সৈয়দ মনির আহমদ, ফেনী :  ফেনীতে আ.লীগের ঝটিকা মিছিলের ঘটনায় অভিযান ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পু্লিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে শহরের বিরিঞ্চি, আলোকদিয়া ও ভালুকিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজীম।

জানাগেছে, ১৭ জুন বুধবার সকালে ফেনী শহরের স্টেশন রোডে সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করেন অর্ধশতাধিক তরুণ।

দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিমের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে একদল তরুণ মিছিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে সমাপ্ত হয়। রাতে এবং পরদিন সকালে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ গ্রহণকারি সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের সহদেবপুর গ্রামের হারুন উর রশিদের ছেলে জামিউল ইসলাম (২০), আলোকদিয়া গ্রামের ইলিয়াস চৌধুরীর ছেলে ইশতিয়াক মাহমুদ (১৯), আবু জাফরের ছেলে তাসফিরুল ইসলাম(১৯), ভালুকিয়া গ্রামের ইদ্রিস ভুঞার ছেলে ইফতেখার আহমেদ (১৯) ও বিরিঞ্চি গ্রামের মিলন চৌধুরীর ছেলে সাইমুন চৌধুরী। তবে তাদের পরিবারের দাবি, তারা কেউই ছাত্রলীগের কোন পদ-পদবীতে নেই। কারা মিছিল করেছে তারা জানেন না।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি বলেন, মিছিলের ঘটনায় ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *