
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিউর রহমান মতি, এস্কেন্দার আলী ময়না, আব্দুল গফুর শাহ্, আবু হাসনাত সাহিন, মাহবুব হাসান নিভা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলশ জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, ধর্মবিষয়ক সম্পাদক আজাদুল হক সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলেরর ১নং সদস্য সাব্বির আহম্মেদ, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছার রহমান, যুবদল নেতা তাজুল, গনি, সেলিম, ছাত্রদল নেতা হিমেল রাহী প্রমুখ।