👁 308 Views

ফুলবাড়ী ব্যাটালিয়ান এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক ৩হাজার ২শত পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৩লক্ষ৫০হাজার ২শত টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন এবং ইস্কফ সিরাপ আটক করেছে।

আজ ১৮ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে *মালিকবিহীন অবস্থায় ৩হাজার২শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫শত পিস নেশাজাতীয় ইনজেকশ এবং ৪৮ বোতল ইস্কফ সিরাপ আটক  করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৩ লক্ষ৫০ হাজার ২শত টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *