👁 173 Views

শেরপুরে ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরন

​আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরপুরে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোহাম্মদ শওকতের উদ্যোগে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়।

​মঙ্গলবার (২৭ মে) দুপুরে শেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুর্গানারায়ণপুর মহল্লায় স্থানীয় দেড় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, নুডলস ও দুধ। এছাড়া উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারগুলোর মাঝে নগদ টাকাও প্রদান করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, শেরপুর শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান রূপন। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের এই অর্থনৈতিক সংকটে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুব ও ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ (নবনির্বাচিত সাধারণ সম্পাদক, শেরপুর জেলা ছাত্রদল)  ও লিখন।

ছাত্রনেতৃবৃন্দ: মাহিন, রিদয়, সোহান, আহসান, রুবেল, রাজু, সিয়াম, তানভীর, সৌরভ, নিবিড়, রুশাফি ও তানজীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *