👁 624 Views

সৎ, যোগ্য ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে চলেছেন প্রকৌশলী 

৬নং জিয়ারখী ইউনিয়ন পরিষদ নির্বাচন: 

 মো: শাহিদুল ইসলাম : আসন্ন ৬নং জিয়ারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ন্যায়, ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতীক হিসেবে সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ প্রকৌশলী  মো: শহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। তার এই প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

জনকল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ ইশতেহার ও লক্ষ্যসমূহ:

প্রকৌশলী  মো: শাহিদুল ইসলাম নির্বাচিত হলে জিয়ারখী ইউনিয়নবাসীর কল্যাণে যেসব প্রধান পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তা নিচে তুলে ধরা হলো—

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়া:

জিয়ারখী ইউনিয়নকে সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে।

বেকারত্ব দূরীকরণ:

যথাযথ কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে।

স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা:

অফিস-আদালত থেকে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্য দূরীকরণে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এবং সকল রাষ্ট্রীয় বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করা হবে।

নাগরিক অধিকার ও সেবা:

বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত হকদারদের নিকট সঠিকভাবে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি যথাযথ প্রশাসনিক ও পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে।

অবকাঠামোগত উন্নয়ন:

বাজারের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং উন্নত ও টেকসই রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন:

ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ধর্মীয়, বিজ্ঞানভিত্তিক, নৈতিক ও কর্মমুখী শিক্ষার সমন্বয়ে জনসাধার্তকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।

স্বচ্ছ বাজেট উপস্থাপন:

প্রতি বছর ইউনিয়ন পরিষদের আয় ও ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে।

জনগণের প্রত্যাশা:

বিশিষ্ট সমাজসেবক  প্রকৌশলী  মো: শাহিদুল ইসলামকে ৬নং জিয়ারখী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে এলাকার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। ভোটারদের বিশ্বাস, তাঁর সুযোগ্য নেতৃত্বে জিয়ারুখী ইউনিয়ন একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।

আসন্ন নির্বাচনে জিয়ারখী ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে সজ্জন ও জনহিতৈষী এই নেতাকে ধন্য করার জন্য এলাকাবাসী ও ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।