👁 151 Views

রংপুরে গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম। 

গোল্ডমার্ক ওয়াল্ড কাপ, লেটস ক্রিয়েটি, এ নিউ রেকড— স্লোগান সামনে রেখে রংপুরে অবস্থিত রুপকথা রেস্টুরেন্টে ৫ জুন (শুক্রবার) প্রতি মাসের ন্যায় নর্থ জোনের পপস্ গ্রুপের রংপুর ও কুড়িগ্রাম এরিয়ার বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তাদের নিয়ে রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোল্ডমার্ক- পপস্ গ্রুপ এর মাসিক সেলস মিটিং  অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডমার্ক- পপস্ গ্রুপের জেনারেল ম্যানেজার সাজ্জাদুল হক।

আরো উপস্থিত ছিলেন  গোল্ডমার্ক- পপস্ গ্রুপের নর্থ জোনের সিনিয়র সেলস ম্যানেজার জহিরুল ইসলাম, রংপুর এরিয়ার এ.এস.এম শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রাম এরিয়ার  টি.এস. এম মোকছেদ আলী।

নর্থ জোনের সিনিয়র সেলস ম্যানেজার জহিরুল ইসলাম গত মাসের বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করেন এবং   মাঠপর্যায়ের বিক্রয় প্রতিনিধিদের সাফল্যের প্রশংসা করেন।

গোল্ডমার্ক- পপস্ গ্রুপের জেনারেল ম্যানেজার সাজ্জাদুল হক চলতি মাসের গোল্ডমার্ক ওয়াল্ড কাপের ফিকশ্চার, শর্তাবলী ও পুরস্কার নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

তিনি  সেলসের মাধ্যমে এই প্রতিযোগিতায় নর্থ জোন বিজয়  করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

মধ্যাহ্নভোজের মাধ্যমে  দিনব্যাপী এ মিটিং এর সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *