👁 110 Views

বিরলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।৬ জুলাই ২০২৬ প্রথমবারেরমত উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এবার বিরল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড- বিআরডিবি আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হোসেন মোঃ দিনার।
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক সবুজ চন্দ্র রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৫ জন সমবায়ীর মাঝে ৬ লাখ ৩০ হাজার টাকার চেক ও ফলজ গাচের চারা বিতরণ করা হয়।
পরে প্রধান অতিথি জুলাই আন্দোলনে বিরলের ০৩ জন বীরশহীদ পরিবারের গৃহে গিয়ে পরিবারসমূহের সার্বিক খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *