👁 152 Views

পাবনা র‌্যাবের অভিযানে এজাহারনামীয় আসামী গ্রেফতার

 ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ২১.০০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার, ডলি রানী সরকার এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার ঈশ^রদী থানাধীন আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে  চাঞ্চল্যকর হত্যা মামলার এজহারনামীয় ৬ নং আসামী মোছাঃ রেশমা খাতুন (৩০) স্বামী-মোঃ রবি মোল্লা, এবং ২১.৩০ ঈশ^রদী থানাধীন ভাদুর বটতলা বাজার এলাকায় ১ নং আসামী  মোঃ রবি মোল্লা (৪২), পিতা- জাহের মোল্লা, উভয় সাং-সজনাই দক্ষিণপাড়া থানা- চাটমোহর ,জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, গত ২৯/০৮/২০২৬ খ্রিঃ দুপুর অনুমান ০২.০০ ঘটিকায়া পাবনা জেলার চাটমোহর থানাধীন পাশ^ডাঙ্গা ইউপির অর্ন্তগত সাজনাই সাকিনে আসামি রবির বাড়ীর সামনে রাস্তার পাকা  উপর এজাহারনামীয় ১০ জনের সহযোগিতায়  পূর্ব শত্রুতা জের  ধরে ভিকটিম আব্দুল বারেক @ বারেক (৩৬)’কে লোহার রড, কাঠের খাইটা, কাঠের বাটাম ও বাঁশের দিয়ে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা ওয়াহাব আলী প্রামানিক (৫৩) বাদী হয়ে এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে পাবনা জেলার চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৩। ঃ গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার চাটমোহর থানার মামলা নং-০২, তাং-০২/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০২/১১৪/৩৪/৩৫৪/৫০৬ পেনাল কোড মূলে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য ইলেক্ট্রনিক মিডিয়াকে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *