👁 415 Views

বাঘায় জিয়া পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

বাঘা(রাজশাহী) প্রতিনিধি : বাঘায় জিয়া পরিষদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৩০ মে) বিকেলে বাঘা পৌর সভার পাকুড়িয়ায় উপজেলা জিয়া পরিষদ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম ইসলাম এনাম। উপজেলা জিয়া পরিষদের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রাহুল এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ছানা,সহ-সভাপতি আবু তাহের, বরণ আলী,আলী আযম, সালেহ আহমেদ ঠান্ডু, রাজশাহী ইউনিভার্সিটির জিয়া হলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেন্টু প্রমুখ। বক্তারা, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতার ঘোষণা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সহ-সভাপতি মুক্তার বারী, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, এনামুল হক, সদস্য কুদ্দুস সরকার সহ জিয়া পরিষদের সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *