👁 393 Views

বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়ায় ফজলু রহমান(৫৫)নামের এক বৃদ্ধ রিকশা চালকের গলাকাটা মরদেহ মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২০মার্চ)সকালে বেড়া পৌর এলাকার বড়শিলা মহল্লার ধানক্ষেত থেকে তার মরদেহ ও রিকশা উদ্ধার করা হয়। নিহত ফজলু রহমান বেড়া পৌরসভার হাতিগাড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার হাতিগাড়া ক্যানেল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে বেড়া পৌরসভা এলাকার বড়শিলা-নলভাঙা সড়কের পাশে ধানক্ষেতে রিকশা চালক ফজলু রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ এবং তার ব্যবহৃত রিকশা উদ্ধার করে।পুলিশ ও এলাকাবাসীর ধারণা রাতের যে কোন সময় তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নিতাই চন্দ্র বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *