👁 124 Views

জয়পুরহাটে ব্যতিক্রম উদ্দ্যোগ ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ পড়ে সাইকেল উপহার।।

মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট শহরের সাহেব পাড়া জামে মসজিদ কমিটির উদ্দ্যোগে টানা ৪০ দিন ফজরের জামাতে নামাজসহ ০৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদের বাই সাইকেল ও নগদ টাকা উপহার দিয়ে উৎসাহিত করা হয়েছে। গত ৭ মার্চ শনিবার বিকেলে প্রথমস্থান ১৪ জন অর্জনকারীদের বাইসাইকেল, দ্বিতীয় স্থান অধিকার করেছে ১৭ জন পেয়েছে ১৫০০/- টাকা, তৃতীয় স্থান অধিকার করেছে ০৬ জন পেয়েছে ১০০০/- টাকা করে। মসজিদ কমিটির সভাপতি মুহাঃ হাসিবুল আলমের সভাপতিত্বে সেক্রেটারি মাফিজুর রহমান মাফুর পরিচালনায় বক্তব্য রাখেন মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, রন্জু, ইন্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন, মাওলানা জোবাইদুল ইসলাম, হাসান মন্ডল সহ মুসল্লিবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *