👁 442 Views

বিরলে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম রুখে দাঁড়াতে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিরল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কুরবান আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা প্রমূখ। বক্তব্য শেষে বিশাল মোটরসাইকেল বহর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গাস্থ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর কার্যালয়ে এসে মিলিত হয়। এসময় বোচাগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে বাস্তবায়নাধীন ২০২৫-২০২৬ অর্থ বছরের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ শেষে জাতীয় সংসদ সদস্য বালুয়াডাঙ্গাস্থ কার্যালয়ে ফিরে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।