
মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার, : আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর)কিরণ স্কয়ারের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই ব্যাংকের দীর্ঘ পথচলার সাফল্য ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশক ধরে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের সঙ্গে ব্যাংকিং সেবায় আধুনিকায়ন ঘটেছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি ব্যাংকের মূল শক্তি হলো তার গ্রাহক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নত সেবার কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে ব্যাংকিং সেবা আরও সহজ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের জুড়ী শাখার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ও ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও ব্যাংকের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।