
শাশা (যশোর) প্রতিনিধি।। শার্শায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের স্মরণে ‘মরহুম তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর-২০২৬) সকাল ১০টায় শার্শা অ্যাথলেটিক ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও শার্শা অ্যাথলেটিক ক্লাবের আহ্বায়ক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব আওরঙ্গজেব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
সভায় বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শার্শা উপজেলা মিনি স্টেডিয়ামে আট দলীয় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, শার্শা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ারুল কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, যশোর জেলা ছাত্রদলের সদস্য অহিদুজ্জামান অহিদ এবং শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।