
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জোড়াগাছা ডিগ্রি কলেজের ২৪ম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার(২০ আগস্ট)কলেজ হলরুমে আলোচনা সভা,কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক শামীম আরা শিখার সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস।আরো বক্তব্য দেন,সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু,শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ,জেনারেল শাখার সহকারী অধ্যাপক আব্দুল হাই ও বিএমটি শাখার সহকারী অধ্যাপক আব্দুল হাই প্রমুখ।অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবুল বাশার। এ সময় কলেজের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।