👁 388 Views

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাবনার সাংবাদিকদের অতীত ও বর্তমান ঐতিহ্য গৌরব করার মত —- শিমুল বিশ্বাস এমপি

বার্তা সংস্থা পিপ (পাবনা) : আলোচনা সভা কেক কাটা ও মতবিনিময়ের মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার পাবনায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির পাবনার স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান।


পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা ট্রাক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক কবির, রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামান এবং পাবনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এমপি বলেন, “কোনো অপরাধীর প্রতি আমার কোনো অনুকম্পা বা সমর্থন নেই। তিনি আরও বলেন, “একটি সমাজ যখন বিকশিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন সেই সমাজের বিদগ্ধজনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের মধ্যে সাংবাদিকরা অন্যতম।” সে ক্ষেত্রে পাবনার সাংবাদিদের গৌরব করার মত অতীত ও বর্তমান রয়েছে।
তিনি আরও বলেন, “পৃথিবীতে পরিবর্তনের যে সংগ্রাম আদিকাল থেকে চলছে, তা অনাদিকাল পর্যন্ত চলবে। যারা যথাসময়ে যথাযথ দায়িত্ব পালন করে, তারাই টিকে থাকে। আর যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তারা ছিটকে পড়ে।”
এনটিভির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এনটিভি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে টিকে রয়েছে। আমি দোয়া করি, এনটিভি ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাক।”
বক্তব্যে তিনি মানব ইতিহাসের বিভিন্ন যুগান্তকারী পরিবর্তনের প্রসঙ্গ তুলে বলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে সাম্য, মানবতা, মানবিকতা, নারীর অধিকার ও সভ্যতার পরিবর্তনের যে আহŸান এসেছিল, তা ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। পরবর্তীতে ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, সোভিয়েত বিপ্লব, চীনা বিপ্লব, লাতিন আমেরিকা ও মধ্য এশিয়ার বিভিন্ন আন্দোলন এবং ইরানের বিপ্লব বিশ্বসভ্যতায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে।
তিনি বলেন, “শত ফুল ফুটতে দাও, শত মতকে প্রকাশ করতে দাও” এই দর্শন যারা গ্রহণ করেছে, তারাই নানা প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পেরেছে। সবার মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে এবং ভিন্নমতকে সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের মতো উন্নয়নশীল দেশে ক্ষুধা দারিদ্র্য ও বৈষম্য দূর করে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শক্তিশালী গণমাধ্যমের প্রয়োজন। গণমাধ্যমকে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, আইনের শাসনের পক্ষে এবং দুঃশাসন ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে গণমাধ্যম যেন সমাজে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে না দিয়ে সম্প্রীতি ও ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক এনটিভির স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুজ্জামান।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, পাবনা জেলা রেস্তারা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রামানিক এবং ডা. রাম দুলাল ভৌমিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, নেতা সাকুব্বর হোসেন, আলমগীর আহমেদ রূপক, জেলা তাঁতি দলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগর, জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক সাইদুল ইসলাম রুপম, দি ডেইলি মর্নিং টাচ ও দৈনিক পাবনার সময়ের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম রিজু, নাগরিক টিভির প্রতিনিধি আলাউদ্দিন অর্নব, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ,, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মাহফুজুল হক কামাল, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহসভাপতি মাহবুবা কাজল, প্রবীণ সাংবাদিক মো. আব্দুস ছালাম, দৈনিক আগামীর সময় ও এটিএন নিউজের স্টাফ রির্পোটার রিজভী জয়, এখন টিভির মো. মাসুদ রানা, আনন্দ টিভির মো. সেলিম মোর্শেদ রানা, এখন টিভির সোহাগ মল্লিক, ডিবিসির আসিফ মাহমুদ, দৈনিক বাংলার মো. রাউজ আলী, দৈনিক কালবেলা প্রতিনিধি সরকার মোহাম্মদ গোলাম ফারুক রিমন, সাংবাদিক রায়হান আলী, দৈনিক গনকন্ঠ প্রতিনিধি ফজলুল কবির, অনলাইন পোর্টাল নিউজ পাবনার এডমিন ফয়সল আহমেদ পল্লব, সাংবাদিক তমাল তরু, এনটিভি অনলাইন প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স (পাবনা-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা), সিরাজুল ইসলাম আপন (ভাঙ্গুড়া-চাটমোহর), দৈনিক স্বদেশ প্রতিদিনের শিশির ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন বিন কাশেমসহ পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনটিভির দীর্ঘ পথচলা, গণমাধ্যমে প্রতিষ্ঠানটির অবদান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তারা বক্তব্য দেন শিমুল বিশ্বাস সহ অন্য বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *