👁 402 Views

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস পালন

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে নীলফামারীর সৈয়দপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গত রবিবার (৮ নভেম্বর) দিবসটি পালনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাজহারুল ইসলাম, শহর আমীর শরফুদ্দিন খান, নেতা শওকত হায়াত শাহ ও শিক্ষাবিদ রেজাউল করিম রেজা। পরে সফল ৭টি সমবায় সমিতির প্রধানকে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সমবায়ী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে