
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি ;: ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১২হাজারটাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ০১ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ১শত৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ১২হাজার টাকা।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ -জামান পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।