👁 150 Views

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকিতে বিএনপির উদ্দ্যাগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (রবিবার) বেলা ৪ টায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর নেতৃত্বে উপজেলার থানাব্রিজ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে লেবুখালি -বাউফল সড়ক দিয়ে নতুন বাজার ঘুরে থানাব্রিজ এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আঃ জব্বার গাজী, সাবেক যুবনেতা ফেরদৌস আলম, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান জোমাদ্দার, পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ কালাম তালুকদার প্রমূখ।
র‍্যালী শেষে উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান খান এর সঞ্চালনায় আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু। এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র প্রতিষ্ঠায় ভুমিকা নিয়ে আলোচনা করেন এবং তার
রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #