
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সঙ্গে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন সহযোগিতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে আলোচনা মাইগ্রেশন ও ডেফলপমেন্ট অফিসার আনিকা রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কৃষ্ণ রায়, সহকারী প্রকল্প কর্মকর্তা জবা রাণী দাশ ও আরিফা সুলতানা। কর্মশালায় তিনজন প্রশিক্ষক দর্জি বিষয়ে গোবিন্দ বাছাড়, ইলেক্ট্রশিয়ান অপূর্ব সরদার তনুপ ও জাহিদুল ইসলাম মোবাইল সার্ভিসিং এর উপর প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় ৩০ জন যুবক যুবতীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।