
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিরল উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন সমূহের আয়োজনে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি’র কার্যালয় হতে মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় কার্যালয়ের সম্মূখে এসে উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এ সময় উপজেলা বিএনপি’র সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, জাহিদ হাসান বুলেট, খায়রুল আলম বাবু, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশে^রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌরছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা বাস্তহারা দলের আহ্বায়ক ভিপি মঞ্জুর রহমান মহবুর, জিয়া সাইবার ফোর্স এর আহ্বায়ক ওয়াসিম আলী, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল হোসেনসহ উপজেলা/ইউনিয়ন বিএনপি এবং সকল অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।