👁 302 Views

নড়াইলে গৃহবধূর আত্মহত্যা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরে আড়ার সঙ্গে ফাঁস নিয়ে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২১ জুন) রাতে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্নি ওই গ্রামের শাকিল কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে স্বামী শাকিল কাজীর সঙ্গে তার স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যার পর মুন্নি বেগমকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তারা মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যার বিষয়টি জেনেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *