
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ভালুকায় উপজেলা যুবদলের উদ্যোগে বুধবার (২৮অক্টোবর) সন্ধ্যায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা,বর্ণাঢ্য র্যালীসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়। ভালুকা সরকারি ডিগ্রী কলেজ জিয়া মঞ্চে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান ও যুবদল নেতা মতিউর রহমান মিলন্টন ও মাসুদ রানা প্রমুখ। এর আগে বিকালে যুবদল নেতা মতিউর রহমান মিল্টন ও মাসুদ রানার নের্তৃত্বে একটি বিশাল মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে সভাস্থলে যোগ দেয়।