
ইয়ানূর রহমান : যশোর সদরের ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে পুলিশ আটক করেছে । মঙ্গলবার রাতে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ।
পুলিশ জানায়, আলমগীর হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের নেতা শাহীন চাকলাদারের রাজনৈতিক সক্রিয় কর্মী ছিলেন। এ ছাড়া ফন্টু চাকলাদারের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল।
পুলিশ জানায়, যশোর জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#