👁 75 Views

নবজাতক নাতনিকে দেখতে হাসপাতালে যাওয়া হলো না নানার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  :  নাতনিকে দেখতে হাসপাতালে যাওয়া হলোনা নানা মোবারক হোসেনের(৬০)। রাস্তা পারাপারের সময় তিনি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ভুমি অফিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত হাজী মোখছেদুর রহমান ছেলে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।
নিহত মোবারক হোসেনের ছেলে ইমাম হোসাইন জানান, আমার বোন তাফসিয়া আক্তারের কুমিল্লা সদর হাসপাতালে কন্যা সন্তান জন্মগ্রহন করে। নাতনিকে দেখতে বাবা মোবারক হোসেন কুমিল্লা যাওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে বারটায় চৌদ্দগ্রাম বাজারে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাশেদ শান্ত বলেন, গুরুতর আহত মোবারক হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত মোবারক হোসেনের লাশ বুধবার ভোরবেলায় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *